September 19, 2020

লাইক- ডিসলাইক

 


আগরতলা, ত্রিপুরা থেকে 'এবং উমিয়াম' ওয়েবজিনে ৩০.০৫.২০২০ প্রকাশিত 

যুদ্ধ

 প্রতিটা রাতের পর রাত নামলে

@কমলিকা 

আমি মার দিকে চেয়ে থাকি

 বেডরুমের জিরো পাওয়ার বাল্বে

বুঝে নিতে চাই বলিরেখা

হাত ছোঁয়াই আর মাপি

যুদ্ধ এখনো কতটা বাকি

যতদিন কাঁটাতারে সৈন্য বহাল

আমার ঘুমটাও যে সুনিশ্চিত

এটাকেই কি স্বার্থপরতা বলে?


আলিপুরদুয়ার , পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ওয়েবজিন 'কবিতা করিডোর' ০৬.০৫.২০১৮  

মিথ

প্রতিটি দেবীর থাকে

@কমলিকা

এক প্রেমিক অসুর
শুধু বিয়ের আশায়
যে বানায় মন্দির
প্রেম কারুকাজ গাঁথা
বানায় সুদৃঢ় রাস্তা
দেবীকে পপুলার করার
এক প্রণয় বাসনায়।

রাত নিঃশেষ হয়
এক অসমাপ্ত চারুকলা
ও মোরগের ছলনায়
প্রেমিক জানতেই পারে না
বিবাহ নামক অস্ত্রে
রমণীরাও যথেষ্ট পটু।


দৈনিক বজ্রকন্ঠে প্রকাশিত ৩১.০৫.২০১৮ (আগরতলা, ত্রিপুরা)

More to see...