May 15, 2020

স্ট্যাটাস কাহন


কলেজ ক্যানটিন, আড্ডা হুল্লোড়,
উইকেন্ডে পার্টি করি;
মোবাইল ভরা ফেসবুক ওয়াট্সআ্যপ
বন্ধুর ছড়াছড়ি ।
ছেলেটির স্ট্যাটাস সিঙ্গল, 
@ কমলিকা 
মেয়েটির ঠিক তাই…

রেইন পার্টি, কালার পার্টি
পার্টির অনেক নাম;
সঙ্গে লুকিয়ে এক আধ পেগ্
চলুক ভদকা রাম ।
ছেলেটির স্ট্যাটাস নট্ সিওর,
মেয়েটির ঠিক তাই…

তারপর যা নিয়ম মেনে
ফোন নম্বর চালাচালি;
সবুজ আলো, রাত দু’টো,
এবার গুডনাইট বলি ?
ছেলেটির স্ট্যাটাস কমপ্লিকেটেড,
মেয়েটির ঠিক তাই…

কর্ণার সীট, পার্কের কোণ
ছড়ানো উষ্ণতার স্বাদ,
কাপল ফটোতে বেবী – সুইটহার্ট
কিছুই পরেনি বাদ ।
ছেলেটির স্ট্যাটাস কমিটেড্, 
মেয়েটির ঠিক তাই…

হঠাৎ দেখলাম ঊষষীর
পিক্সগুলো যা হট্,
অরুণের বাইকটা রয়েল এনফিল্ড
আর কি সুইট ওর সব থট।
ছেলেটির স্ট্যাটাস ইনভিসিবল্, 
মেয়েটির ঠিক তাই…

আর তারপর ?
তারপর মুড়লো নটে গাছ,
চ্যাটিং তুমি বেঁচে থাকো
আর সব ধুলোয় যাক ।
ছেলেটির স্ট্যাটাস সিঙ্গল, মেয়েটির ঠিক তাই…

২৩.১০.২০১৪ ‘দৈনিক যুগশঙ্খ’ সংবাদপত্রের রবিবাবরের বৈঠকে প্রকাশিত

No comments:

Post a Comment

More to see...