
@কমলিকা
আধঘন্টা
আগে অনলাইনে যে ছবি
সাজিয়েছি,জানি সে হেঁটে চলেছে
তোমার
মোবাইলের প্রযুক্তি গলি,
নতুন
নাম এখন দুশো পঁয়ত্রিশ।
রাত
ঘুমিয়ে পড়লে সেই জমে থাকা
ছবিগুলো
ভাঙে তার চেনা চৌকাঠ,
একে
একে দাঁড়ায় বিছানার চারপাশে।
তুমি
তো জানো না ঘুমন্ত প্রহরী,
আমারও
মুঠোয় আছে এক লকার।
সেল্ফিরা
বলবে ভালোবাসি -অপেক্ষায় আছি।
আগরতলা, ত্রিপুরা থেকে প্রকাশিত হয় 'বজ্রকণ্ঠ' ওয়েবজিনে (১৪.০৬.২০২০)

