
June 21, 2020
তোমার ভীতু মেয়ে

June 13, 2020
জন্মের কিছুটা আগে
![]() |
| @কমলিকা |
একফালি নরম সবুজে
চলছে কল্পনার নির্মাণ
উদোম মা ঠাকুর
ও তাঁর ছানাপোনা
এসময় বড় অদ্ভুত
চুল নেই,চাল নেই
ভস্ম করা ত্রিনয়ন নেই
সাজানো এক প্রাক-মুহূর্ত
মানব শরীর ধারণের।
সেদিনের সোনোগ্রাফি ছবি
মনে পড়ে যায় দোলার
আর পড়ে মনে -
কাহিলিপাড়া দুর্গা মন্ডপ কমিটি পরিচালিত শারদ
স্মারকগ্রন্থ ‘বাতিঘর’ হীরক জয়ন্তী (২০১৭) সংখ্যায় প্রকাশিত। (গুয়াহাটি,
অসম)
June 06, 2020
ত্রিনয়নী
১) কোল ছাড়ানো
![]() |
| @কমলিকা |
যেখানে মনে হয়
চলচ্চিত্রের
ব্যাকগ্রাউন্ড স্কোর
ঠিক সেই
জায়গায়
নতুন শাড়ি আঁকড়ে
বসে থাকে
যাপনরণে
সান্ত্বনা পুরস্কার
পাওয়া মা।
শাড়িতে ওড়ে কড়া মাড় ঘ্রান
চাপা পড়ে পুঁজ, ঘাম ও স্বেদের
কলতান।
২) যুগোপোযগী
এ যুগের মানুষের পায়ে পা মিলিয়ে
হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে
কবিতাও হিল জুতোর ব্যথা
লুকোতে ঠিক শিখে গেছে।
৩) মাতৃরূপেন
মেয়েমানুষ আর দেবীর মধ্যে
শুধু তফাত তৃতীয় নয়ন
যেদিন সমাজের ৩ নম্বর চোখ
ভাঙ্গবে ঘুম, সেদিন হয়তো
বিণি সুতোর শরীর খেলবে না
আমাবস্যার পুষ্পাঞ্জলী ছেড়ে
ল্যাপটপে কানামাছি খামে।
প্রকাশিত
হয় অন্তঃকরণ পত্রিকায়, ৫ম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭ (আগরতলা, ত্রিপুরা)
May 25, 2020
May 24, 2020
স্বপ্নবদল
May 23, 2020
বিষাদসুন্দরী
![]() |
| @কমলিকা |
আমার দু'ফোঁটা কান্না
একসাথে পুড়েছিল চিতাভষ্মে
চোখের কোল হলো মরুশহর
ঠোঁটে সেলোটেপ হাসি
আমি ছুটে চললাম
দিন থেকে রাত
রাত থেকে আরেকখানা দিন।
জন্ম দিল আরেক আমি-
তুমিময় আমি।
সেই আমির আলোয় ম্লান
আমার যাবতীয় অলঙ্কার
দুচোখ ভরা রণনীতি
সমাজ যুদ্ধের বীরাঙ্গনা।
তোমার আত্মজা চিত্রাঙ্গদা।
সে শিখেছে ১০টা-৫টার জ্যাম রাস্তা
মনহরণে নেই তার কাজ।
সমাজ মীনকেতুকে তার
বড় ভয়,যদি ওঠে ঝড়
তবে যে তার ঠিকানা
হারানো প্রাপ্তির বন্দী অ্যালবামে।
জঠরদান
May 20, 2020
আগুনপাখি
![]() |
| @কমলিকা |
May 16, 2020
অণু-পরমাণু
- তূণ :- অক্টোবর ২০১৪-এ প্রকাশিত ‘অন্তকরণ’ পত্রিকায় (আগরতলা,ত্রিপুরা)
- দর্শন :- অক্টোবর ২০১৪ সহযাত্রী পত্রিকায় প্রকাশিত (লামডিং, অসম)
- দাহ্য :- প্রকাশিত হয় উজান পত্রিকায়, নবম সংখ্যা অক্টোবর ২০১৪ (তিনসুকিয়া,অসম)
More to see...
-
‘পঞ্ছি নদীয়া পবনকে ঝোঁকে, কোই সরহদ না ইনহে রোকে’ না, না, এ কোনো বাঙ্গালী কবির লাইন নয় আমি জানি , জাভেদ আখতারের শব্দ ও সোনু নিগমে...
-
আজ আলোর পুজো আমার নরম গালে হলুদ দুধের রূপটান আয়না ঘেঁষা ফাউন্ডেশনে আরেক পোঁচ প্রস্তুতি অথচ... আজ আলোর পুজো অথচ... আজ কালোর পুজো।
-
Quilling or more specifically Paper Quilling is an art form of creating designs and images using strips of coloured paper that are rolled...
-
‘এখন অন্ধকার চারিদিক অথচ কিছু আগেও কলরব ছিল এই পথে সকালের স্নিগ্ধ আলো পড়েছিল ধূলি আলপনার উপর...’ এই নিগূঢ় অন্ধকার মনের প্যালেটে কথার...
-
‘তোমাকে দেখেছি স্বপ্নের মুহূর্তে তোমাকে দেখেছি প্রেমে-ভালোবাসায় তোমাকে কখনো দেখেছি কি...’ এক বিশাল ক্যানভাস জুড়ে কিছু কাগজ, রঙ, চুম...







